দেশে এখন দুর্নীতিবাজ ও অবাঞ্ছিত ব্যক্তিদের অশুভ প্রতিযোগিতা চলছে। পেশিশক্তি ও অবৈধ টাকার মালিক এবং দুর্নীতিবাজেরা রাজনীতিবিদদের রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিচ্ছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার গতকাল বৃহস্পতিবার এই মন্তব্য করেন।
মৌলভীবাজার চক্ষু হাসপাতাল মিলনায়তনে সুজনের জেলা কমিটির দ্বিতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গত ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বদিউল আলম বলেন, এখানে (সম্মেলনে) প্রায় ২০০ জন প্রতিনিধি আছেন। কিন্তু কেউ ভোট দেননি। অগ্রহণযোগ্য, প্রহসনমূলক ভোটারবিহীন একতরফা কারসাজির নির্বাচন হয়েছে। সুজনের সম্পাদক আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, জবাবদিহি ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না।
সুজনের জেলা কমিটির সভাপতি ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহর লাল দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ ।