অসুস্থ হয়ে হাসপাতালে মওদুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।
মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকালের দিকে হঠাৎ স্যারের (মওদুদ আহমদ) বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। বেলা ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।’ তাঁর অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান মমিনুর রহমান।
মওদুদ আহমদের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর জ্বালানি-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান তাঁকে দেখতে যান।