আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. কামালউদ্দিন খানের বিরুদ্ধে কেন্দ্র দখল ও বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী গিয়াসউদ্দিন দীপেন এই অভিযোগ করেন।
রিটার্নিং কর্মকর্তার কাছে পুনরায় ভোট নেওয়ার দাবি জানিয়ে দরখাস্ত করেছে দীপেন। তিনি বলেন, ‘মেহেন্দিগঞ্জে সুষ্ঠু নির্বাচন হয়নি। সকাল নয়টা কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা।’