আ. লীগের কার্যনির্বাহী সংসদের সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। গণভবনে বিকেল পাঁচটায় এ সভা হবে।

দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় দেশের রাজনৈতিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। ঈদের পর বিএনপিসহ বিরোধী জোটের আন্দোলনের হুমকির বিষয়টি গুরুত্ব পেতে পারে। ঈদে দলীয় নেতা ও সাংসদেরা যাতে নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও কর্মীদের সঙ্গে বৈঠক করে আন্দোলন মোকাবিলায় প্রস্তুত থাকেন, সে বিষয়ে নির্দেশনা আসতে পারে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।