আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা ১১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।