আ. লীগের চার সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চারটি সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের, ১১ মার্চ যুব মহিলা লীগের, ১৯ মার্চ তাঁতী লীগের ও ২৯ এপ্রিল আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন হবে।


সোমবার আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ধানমন্ডির কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এই চার সংগঠনের সম্মেলনের তারিখ ঠিক করেন।

এই চারটি সংগঠনের সবগুলোরই কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। এক যুগেরও বেশি সময় ধরে সম্মেলন হয় না এমন সহযোগী সংগঠনও রয়েছে।

জানতে চাইলে উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহযোগী সংগঠনগুলোকে সংগঠিত করা হচ্ছে। দলের সবগুলো ইউনিট পর্যায়ক্রমে সম্মেলনের মাধ্যমে সুসংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে।