আ.লীগের নতুন চার মুখপাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের চার নেতা। তাঁরা হলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তবে প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেই।

আজ সোমবার ওবায়দুল কাদের প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নতুন চার মুখপাত্র বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলা তাঁর পক্ষে সম্ভব হয় না। এ জন্য চারজনকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।