আ. লীগের মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২৩৬টি পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি দিয়ে বিষয়টি মনোনীত প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে চূড়ান্ত তালিকাটি নির্বাচন কমিশনেও জমা দিয়েছে দলটি।
মংলা পৌরসভায় ভোট স্থগিত হওয়ায় আগামী ৩০ ডিসেম্বর ভোট হবে ২৩৫ টিতে। তবে স্থগিত এ পৌরসভাতেও প্রার্থী মনোনয়ন দিয়েছে দলটি। এ ছাড়া রাজশাহীর আড়ানি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবলু হোসেন মারা যাওয়ায় সেখানে মুক্তার আলীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।