আ. লীগের যৌথসভা শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে আগামী শনিবার (২৪ অক্টোবর) যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বেলা ১১টায়।

দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩ নভেম্বর জেলহত্যা দিবস। কিন্তু ওই দিন প্রধানমন্ত্রী দেশে থাকবেন না। এ জন্য একদিন আগে (২ নভেম্বর) সমাবেশ করবে আওয়ামী লীগ। তাই এ যৌথসভা ডাকা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ যৌথসভায় যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।