আ. লীগের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথসভা হবে।
রাজধানীর ধানমন্ডিতে শনিবার বিকেল পাঁচটায় আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে।
দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের আন্দোলনের হুমকিসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিরোধী দলের সম্ভাব্য আন্দোলন বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকা এবং নানা বিষয়ে নির্দেশনা আসতে পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে এ সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।