আ.লীগ ও বাম দল সমর্থিত প্রার্থীদের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বাম দল-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ ৩টি পদে জয়লাভ করেছে। গত শনিবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ফরিদ আহাম্মদ হাজারী, সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম ফয়েজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শৈবাল দত্ত, অডিটর মোহাম্মদ জামাল উদ্দিন, অর্থ সম্পাদক শিব্বির আহমেদ, গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ নোমান চৌধুরী ও কার্যকরী সদস্য পদে বিনোদ বিহারী ভৌমিক, মোহাম্মদ এনামুল করিম খোন্দকার, কাজী রবিউল হক, গোলাম রাব্বানী জয়লাভ করেন।

অপরদিকে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন শাহাব উদ্দিন আহমদ (সহসভাপতি), কার্যকরী সদস্য
সমীর চন্দ্র কর ও মো. গোলাম কিবরিয়া ভূঁঞা।

নির্বাচন কমিশনার ইউছুপ আলমগীর চৌধুরী বলেন, মোট ২৪৪ জন ভোটারের মধ্যে ২৪১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।