আ.লীগ ও বিএনপিতে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ময়মনসিংহের ফুলপুরে ১০টি ইউনিয়ন এবং কুমিল্লার দেবীদ্বারে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে গত সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই তিন উপজেলায় আওয়ামী লীগের ২৮ জন বিদ্রোহী এবং নালিতাবাড়ী ও ফুলবাড়ীতে বিএনপির ২১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নালিতাবাড়ী (শেরপুর): উপজেলার ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১২ জন, বিএনপির ১২ জন, জাতীয় পার্টির (জাপা) ১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১ জন ও ১২ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের ১০ জন এবং বিএনপির ৯ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হলেও ১০ জন বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের চেষ্টা করা হবে। এতে কাজ না হলে দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক বলেন, ইতিমধ্যে যাঁরা দলের সিদ্ধান্ত না মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২ মার্চের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ: ফুলপুরের ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগের ৫ জন এবং ১০টিতে বিএনপির ১২ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
ছনধরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. উবায়দুল হক, বিএনপির আবু বক্কর সিদ্দিক ও জাতীয় পার্টির জুলহাস আহমেদ; রামভদ্রপুরে আওয়ামী লীগের প্রার্থী ম দুদু মিয়া, বিএনপির প্রার্থী রোকনুজ্জামান; ভাইটকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলাল উদ্দিন মুন্সী, বিএনপির প্রার্থী আবদুল আহাদ মাস্টার; সিংহেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহ্ আলী, বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম তালুকদার; ফুলপুরে আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান, বিএনপির প্রার্থী মাদিউর রহমান; পয়ারীতে আওয়ামী লীগের প্রার্থী এনামুল কবীর ও বিএনপির প্রার্থী মফিদুল ইসলাম; রহিমগঞ্জ ইউনিয়নে বিএনপির প্রার্থী শেখ একরামুল হক চৌধুরী, আওয়ামী লীগের প্রার্থী আবু ছাইদ সরকার; রূপসীতে বিএনপির প্রার্থী আবুল কালাম তালুকদার ও আওয়ামী লীগের প্রার্থী শাহ্ সুলতান ফকির; বালিয়ায় বিএনপির প্রার্থী আজাহারুল মোজাহিদ সরকার, আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান তালুকদার এবং বওলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ ও বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান।
কুমিল্লা: দেবীদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। ইউসুফপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মোস্তফা কামাল চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মো. জসিম উদ্দিন; বড়শালঘরে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম ও বিদ্রোহী মো. ইউনুস; বরকামতায় আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীন ও বিদ্রোহী নুরুল ইসলাম; রাজামেহারে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিদ্রোহী প্রার্থী নোয়াব আলী খান; রসুলপুরে আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান ও বিদ্রোহী সিরাজুল ইসলাম সরকার; সুবিল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম এ রশিদ ও বিদ্রোহী গোলাম সারোয়ার; ফতেহাবাদে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার এম এ সালাম ও বিদ্রোহী মফিজুল ইসলাম; জাফরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী সোহরাব হোসেন ও বিদ্রোহী আনোয়ার হোসেন এবং ভানী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান ভূঞা ও বিদ্রোহী প্রার্থী আবদুল হান্নান।
এ বিষয়ে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল থেকে যেসব ত্যাগী নেতার নাম পাঠানো হয়েছিল, তাঁদেরবেশির ভাগই দলীয় মনোনয়ন পাননি।