চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে। এলডিপি উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচনের ঘোষণা দিয়েছে।
সাতকানিয়ার ১৭টি ইউপিতে নির্বাচন হবে আগামী ৪ জুন।
আওয়ামী লীগ সূত্র জানায়, সাতকানিয়া সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, চরতিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রদীপ কুমার চৌধুরী, খাগরিয়ায় উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক আকতার হোসেন, নলুয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের মহিলাবিষয়ক সহসম্পাদক ও বর্তমান চেয়ারম্যান তসলিমা আকতার, কাঞ্চনায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান রমজান আলী, আমিলাইশে উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী, এওচিয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, মাদার্শায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আ ন ম সেলিম, ঢেমশায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিদোয়ানুল ইসলাম, পশ্চিম ঢেমশায় আবু তাহের জিন্নাহ, কেঁওচিয়ায় উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সাধারণ সম্পাদক ওছমান আলী, কালিয়াইশে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাফেজ আহমদ, ধর্মপুরে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. ইলিয়াছ চৌধুরী, বাজালিয়ায় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তাপস দত্ত, পুরানগড়ে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক সিকদার, ছদাহায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী ও সোনাকানিয়ায় বর্তমান চেয়ারম্যান নূর আহমদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্র জানায়, সাতকানিয়া সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সামশুল আলম, চরতিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শামীম সিকদার, খাগরিয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, নলুয়ায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহ আলম, কাঞ্চনায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম, আমিলাইশে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, এওচিয়ায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সেলিমুল ইসলাম, মাদার্শায় ফেরদৌস সিকদার, ঢেমশায় উপজেলা শ্রমিক দলের সভাপতি বজলুর রহমান, পশ্চিম ঢেমশায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এম এ মোমেন, কেঁওচিয়ায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান হোসেন, কালিয়াইশে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, ধর্মপুরে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আজিজুল হক সিকদার, বাজালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, পুরানগড়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ছদাহায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জামাল হোসেন ও সোনাকানিয়ায় আহমদুর রহমানকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভপাতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, তৃণমূল থেকে পাঠানো তালিকা পরীক্ষা-নিরীক্ষা শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সাতকানিয়ার ১৭টি ইউনিয়নের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
এদিকে উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন জানান, উপজেলার সাতটি ইউনিয়নে তাঁরা নির্বাচন করবেন। তিনি জানান, এওচিয়ায় উপজেলা এলডিপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, পশ্চিম ঢেমশায় বর্তমান চেয়ারম্যান মো. ছরওয়ার কামাল, ছদাহায় উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, কেঁওচিয়ায় ইউনিয়ন এলডিপির সভাপতি আবুল কাসেম, বাজালিয়ায় ইউনিয়ন এলডিপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কালিয়াইশে ইউনিয়ন এলডিপির সভাপতি হোসেন উদ্দিন ও খাগরিয়ায় উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক জাফর আহমদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।