আ.লীগ থেকে চয়ন ইসলামের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ চয়ন ইসলাম গতকাল শুক্রবার দল থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গতকাল শুক্রবার দুপুরে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাক কে এম হাসান আলীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
পদত্যাগপত্রে চয়ন ইসলাম উল্লেখ করেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক। প্রায় দুই বছর আগে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান ওরফে স্বপনের অসহযোগিতার কারণে অদ্যাবধি পূর্ণাঙ্গ কমিটি করতে পারিনি। তা ছাড়া তাঁর স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে কুক্ষিগত করে রাখা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে তাঁর কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় অত্যন্ত বেদনার সঙ্গে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’
জানতে চাইলে হাসিবুর রহমান বলেন, ‘চয়ন ইসলাম আমার সঙ্গে কখনো যোগাযোগ করেননি। আমি তাঁকে সহযোগিতা করতে চাইলেও তিনি কখনো আসেননি।’