আ.লীগ দল ভাঙার রাজনীতি করে না: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতি করে না। শুধু নিজেদের ব্যর্থতার জন্যই ২০ দলের মধ্যে ভাঙন হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। পেশাজীবীদের সঙ্গে আয়োজিত যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘নিজেদের ব্যর্থতায় ২০ দলের ভাঙন হয়েছে। এতে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই। দল ভাঙার কাজ শুরু করেছিলেন আপনাদের জিয়াউর রহমান। আওয়ামী লীগের অতীত ইতিহাস কখনো একে সমর্থন করে না।’