প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৯৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন পেয়েছেন ৪০ হাজার ৯২৯ ভোট।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল হক রাত ১০টায় নির্বাচনের এই ফলাফলের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি এই আসনের সাংসদ ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।