আ.লীগ প্রার্থীদের জোর করে জয়ী করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘নজিরবিহীন সন্ত্রাস ও ভোট ডাকাতি’ হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, প্রতিপক্ষের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে একতরফা সিল মেরে আওয়ামী লীগ প্রার্থীদের জোর করে বিজয়ী করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ অভিযোগ করেন।
বিবৃতিতে সাতক্ষীরা জেলার সদর, তালা ও কলারোয়া উপজেলা, নোয়াখালীর হাতিয়া, লক্ষ্মীপুরের কমলনগর, কুমিল্লা বিভিন্ন উপজেলা, ভোলার চরফ্যাশন ও মনপুরা, বরিশালের রায়পাশা ও মেহেন্দীগঞ্জ, খুলনার ডুমুরিয়া, বরগুনার পাথরঘাটা ও বেতাগী, পটুয়াখালীর কলাপাড়া, বগুড়ার সারিয়াকান্দি, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর, ময়মনসিংহের পয়ারী, শেরপুর, মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নে সরকারি দলের প্রার্থীর লোকজন প্রতিপক্ষের নির্বাচনী এজেন্টদের মারধর করে বের করে দেওয়া ও কেন্দ্র দখল করে জালভোট দিয়েছেন বলে অভিযোগ করা হয়।