আ.লীগ বিচার বিভাগকে ধ্বংস করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি জয়নুল আবেদীন। তিনি বিচার বিভাগ সমুন্নত রাখতে সব আইনজীবীকে এগিয়ে আসার আহ্বান জানান।

গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে এক প্রতিবাদ সভায় জয়নুল আবেদীন এই আহ্বান জানান।

আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হকের অপসারণ, মন্ত্রীদের বক্তব্যের প্রতিবাদ ও নিম্ন আদালতের বিচারকদের চাকরি বিধিমালার গেজেট জারির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, যে দেশের বিচারব্যবস্থা সরকার ধ্বংস করতে চায়, সেই বিচারব্যবস্থা রক্ষা করা খুবই কঠিন ব্যাপার। আওয়ামী লীগ এত দিন ধ্বংস করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এখন বিচার বিভাগকে ধ্বংস করতে চাইছে।