আ.লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার টাউন হল মাঠে ২০–দলীয় জোটের জনসভায় জনগণের উদ্দেশে হাত নাড়ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: এম সাদেক, কুমিল্লা
কুমিল্লার টাউন হল মাঠে ২০–দলীয় জোটের জনসভায় জনগণের উদ্দেশে হাত নাড়ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: এম সাদেক, কুমিল্লা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। গণতন্ত্রের পক্ষের দল নয়। তাই তাদের দিয়ে দেশের ভালো, কল্যাণ ও উন্নতি হতে পারে না। আজ শনিবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন।

কুমিল্লার টাউন হল মাঠে ২০–দলীয় জোটের জনসভা। ছবি: এম সাদেক, কুমিল্লা
কুমিল্লার টাউন হল মাঠে ২০–দলীয় জোটের জনসভা। ছবি: এম সাদেক, কুমিল্লা



বিকেল সোয়া চারটার দিকে খালেদা জিয়া বক্তব্য শুরু করেন। তিনি এখনো বক্তব্য দিচ্ছেন। খালেদা জিয়া বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি, গণতন্ত্রে ও মানুষের কল্যাণে বিশ্বাসী। যারা ক্ষমতায় আছে তারা গণতন্ত্রে, জনগণের কল্যাণে বিশ্বাস করে না। খালেদা জিয়া দাবি করেন, বিএনপির আমলে কুমিল্লায় কিছু উন্নয়ন হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর কোনো উন্নয়ন হয়নি।

আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, তারা বলে গণতন্ত্রের দরকার নেই। উন্নয়নের দরকার। কিন্তু উন্নয়নও নেই। উন্নয়নের জন্য বরাদ্দ রেখে তারা লুটপাট করে। অর্থমন্ত্রী নিজেই অর্থনীতিতে স্থবিরতার কথা স্বীকার করেছেন বলে মন্তব্য করেন খালেদা জিয়া।

(বিস্তারিত আসছে...)