আ.লীগ শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম। ফাইল ছবি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে। সুপরিকল্পিতভাবে গুম-খুনের মধ্য দিয়ে বাংলাদেিশ জাতিসত্তা, গণতন্ত্রের জন্য যাঁরা সংগ্রাম করছেন, তাঁদের নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে।
আজ রোববার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে বুদ্ধিজীবীদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দাবি আদায়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে। এ আন্দোলন সফল হবে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয়নি। বিএনপির গণতান্ত্রিক আন্দোলনও ব্যর্থ হবে না।

খালেদা জিয়ার শ্রদ্ধা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।