আ.লীগ ৩৯৫, বিএনপি ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ৬১০টি ইউনিয়নের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩৯৫ এবং বিএনপি ৬০টিতে জয় পেয়েছে। আওয়ামী লীগের ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।
এর বাইরে জাতীয় পার্টি ১৪, জাসদ ও জমিয়তে উলামায়ে ইসলাম একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৩৯টি ইউপিতে জয় পেয়েছে। চারটি ইউনিয়নের ফল প্রকাশ স্থগিত রয়েছে। এসব ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণ করতে হবে।
নির্বাচনের তিন দিন পর কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করল। এর কারণ সম্পর্কে কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেন, তৃতীয় ধাপে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার বেশ কয়েকটি ইউপিতে ভোট হয়েছে। সেগুলোর ফলাফল কমিশনে আসতে সময় লেগেছে।
তৃতীয় ধাপে ভোট পড়েছে ৭৬ দশমিক ১২ শতাংশ।