আ.লীগপন্থীরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে অধিকাংশ পদে আওয়ামী লীগ-বামপন্থী প্যানেলের কর্মকর্তারা জয়ী হয়েছেন। বুধবার রাতে কার্যনির্বাহী কমিটি-২০১৫ নির্বাচনের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। আওয়ামী-বামপন্থী প্যানেল থেকে নির্বাচিতরা হচ্ছেন সভাপতি আ ন ম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক তাজিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মো. হেলাল হোসেন দেওয়ান, কার্যনির্বাহী সদস্য পদে মো. মুজিবুর রহমান, এ এস এম খয়রুল আক্তার চৌধুরী, শাহিন আহমদ চৌধুরী ও মো. ফখর উদ্দিন। আর বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সহসভাপতি পদে মোহাম্মদ মুর্শেদ আহমদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. জয়নাল ইসলাম চৌধুরী ও আহমদ মাহবুব ফেরদৌসী নির্বাচিত হয়েছেন।