দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি ও একজন সহসভাপতিসহ আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল সাতটি এবং সাধারণ সম্পাদকসহ বিএনপি-সমর্থিত প্যানেল আটটি পদে জয়ী হয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন সভাপতি আজিজুল ইসলাম, সহসভাপতি নুরুল ইসলাম-৪, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক, কোষাধ্যক্ষ এন এইচ মাহবুব-উল-হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কাকলী এবং সদস্য রেয়াজুল ইসলাম ও সৌরভ রায়।
বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের জয়ী প্রার্থীরা হলেন সহসভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক মাইনুল আলম, পাঠাগার সম্পাদক মাহাফুজ আলী চৌধুরী এবং সদস্য পদে এ কে এম মনজুর রশিদ, আজেদুর রহমান ও রেজাউল ইসলাম।