আ.লীগে ব্যয়ের চেয়ে আয় বেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি। পঞ্জিকা বছর ২০১৩ ও ২০১৪-১৫ আয়কর বছরে দাখিল করা রিটার্নে দলটির আয়-ব্যয়ের এ হিসাব পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সেগুনবাগিচা সার্কেল ২০, কর অঞ্চল-১ কার্যালয়ে আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপকমিটির সহসম্পাদক এ বি এম রিয়াজুল কবীর কাউসার দলের পক্ষ থেকে রিটার্ন জমা দেন। সূত্র জানায়, ২০১৩ সালে দলের আয় দেখানো হয়েছে ১২ কোটি তিন লাখ ৯৩ হাজার ৪০০ টাকা। ব্যয় দেখানো হয়েছে ছয় কোটি ৭০ লাখ টাকা।