প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের পাঁচ শতাধিক নেতা-কর্মী। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল চারটায় উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁরা আওয়ামী লীগে যোগ দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজির সভাপতিত্বে আলোচনা ও যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান প্রমুখ। l