প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল বুধবার থানা আওয়ামী লীগের বেতিল বাজারের কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এনায়েতপুর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি দুলাল শিকদারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম। উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বেলকুচি পৌরসভার মেয়র মফিজ উদ্দিন খান প্রমুখ।