আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় বিএনপির নেতা রেজাউল করিম পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে গত বুধবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। রেজাউল বহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। আওয়ামী লীগে যোগদান উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তেঁতুলিয়া ফুটবল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ জিল্লুল হাকিম।