প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় ছাত্রসমাজ ও বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বুধবার পৌর আওয়ামী লীগে যোগদান করেছেন। আদমদীঘি পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান। অনুষ্ঠানে সান্তাহার সরকারি কলেজ শাখার ছাত্রসমাজের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এবং সান্তাহার পৌর ছাত্রসমাজের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আবুল কালামের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|