আ.লীগে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত সোমবার রাতে এসএস উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। তিনি ফুলের তোড়া ও নৌকা প্রতীক উপহার দিয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরল আমিন, টংভাঙ্গা ইউপির চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কে এম আমজাদ হোসেনসহ জাতীয় পার্টির নেতা-কর্মীদের দলে বরণ করে নেন।