আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি মো. দুলাল হোসেনের নেতৃত্বে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তাঁরা যোগদান করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। এ ছাড়া এতে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ বক্তব্য দেন।