আ.লীগে যোগ দিলেন ৩ স্বতন্ত্র সাংসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র তিন সাংসদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনকে এ তথ্য জানানো হয়েছে।
এই তিন সাংসদ হলেন—কাজী রোজী, নূর জাহান বেগম ও উম্মে রাজিয়া কাজল।
দশম সংসদ নির্বাচনে ১৬ জন স্বতন্ত্র প্রার্থী সাংসদ নির্বাচিত হন। সংসদে এসে তাঁরা হাজি মো. সেলিমের নেতৃত্বে স্বতন্ত্র জোট গঠন করেন। পরে তাঁদের জোট থেকে সংরক্ষিত আসনে এই তিনজন নারীকে মনোনয়ন দেওয়া হয় এবং তাঁরা সাংসদ নির্বাচিত হন।
প্রথম ও দ্বিতীয় অধিবেশনে এই তিন নারী স্বতন্ত্র সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে স্বতন্ত্র এই তিন সাংসদের আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণে বর্তমান সংসদে দলটির আসন সংখ্যা ২৭৯। বিরোধী দল জাতীয় পার্টির আসন ৪০ এবং স্বতন্ত্র সাংসদ ১৬ জন।