আ.লীগে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোফাজ্জেল হোসেন ওরফে মোকা মাতুব্বরের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের বাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা আ.লীগের সহসভাপতি সাহিদুজ্জামান সভাপতিত্ব করেন।