প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের (প্রতিনিধি) ভোটে সভাপতি পদে মো. আজাহার আলী ও সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী জানান, শান্তিপূর্ণভাবে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এই কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের কাছে জমা দিতে বলা হয়েছে। সকালে প্রথম পর্বে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।