আ.লীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌর আওয়ামী লীগের নতুন কমিটি হয়েছে। গত সোমবার রাতে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। হোমনা সদর গ্রামের আনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও কাউন্সিলরদের ভোটে শ্রীমদ্দি গ্রামের মোছলেম উদ্দিন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ, সহসভাপতি ইসমাইল হোসেন ও ফজলুল হক মোল্লা, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।