আ.লীগের কমিটির দুটি পদ পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শূন্য দুটি পদে দুই নেতার নাম ঘোষণা করা হয়েছে। দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন প্রকৌশলী আবদুস সবুর। আর উপদপ্তর সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা বিপ্লব বড়ুয়া।

আজ রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানান। তিনি আরও জানান, বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি উপদপ্তর সম্পাদক হওয়ায় কার্যনির্বাহী কমিটির একটি সদস্যপদ ফাঁকা হয়ে গেল।

এ ছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শিল্পপতি সালমান এফ রহমানকে।

৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির এখনো সভাপতিমণ্ডলীর তিনটি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর একটি নির্বাহী সদস্য পদসহ পাঁচটি পদ ফাঁকা আছে।