আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল শুক্রবার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাতটায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সব সদস্যকে ওই সভায় উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে বলেন, ‘১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসসহ নানা বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।’ দলটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংগঠনিক সম্পাদক বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ইস্যু নিয়েও কথা হতে পারে।