আ.লীগের জনসভা ২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২ নভেম্বর জনসভা করবে আওয়ামী লীগ। এ জনসভা সফল করতে আগামীকাল শনিবার যৌথসভা করবে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডিতে দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বেলা ১১টায়।
দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।