আ.লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী তিন চেয়ারম্যান পদপ্রার্থীকে গতকাল বুধবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুল ইসলাম, মন্মথপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী ও চণ্ডীপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এমদাদুল হক।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় গতকাল ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম।