আ.লীগের ধানমন্ডি কার্যালয়ে আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় আইভী দলটির ধানমন্ডি কার্যালয়ে যান। এ সময় আইভীর জয়ে সবাই মিষ্টিমুখ করেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যে ভূমিকা রেখেছেন, এর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন আইভী। এ সময় ওবায়দুল কাদের, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।