প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার দে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা। গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৩৭০ জন কাউন্সিলরের কণ্ঠভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কয়েকজন সদস্য জানান, বেলা আড়াইটায় গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সন্তোষ কুমার দের সঙ্গে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সভাপতি মো. হারুন অর রশিদ।