আ.লীগের নতুন কমিটিতে বাদ পড়ছেন ৩৫ নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভা-সমাবেশ, আন্দোলন-সংগ্রামসহ গত সিটি করপোরেশন নির্বাচনে যাঁরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন এমন ৩৫ জন নেতা রাজশাহী মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বাদ পড়ছেন।
গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের প্রথম পর্বে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও নতুন কমিটির সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. নাসিম।