আ.লীগের নেতা পেলেন বিএনপির মনোনয়ন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নেতা রওশন আলী মোল্লা বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন।
ইউনিয়নটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন রওশন আলী মোল্লা।
সেলিম রেজা বলেন, রওশন আলী মোল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। ওনার বিএনপি থেকে প্রার্থী হওয়ার বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে। রওশন আলী মোল্লা বলেন, ‘আমি নির্বাচনের আগে আওয়ামী লীগ ত্যাগ করেছি।’ উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বলেন, তিনি (রওশন) ইউনিয়ন বিএনপির সদস্য পদে আছেন। এ জন্য তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।