প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সরকারি দলের নেতাদের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাদের মুখের ভাষা শুনলে মনে হয় তারা একেকজন মানসিক বিকারগ্রস্ত। কেউ নেড়ি কুত্তার মতো পেটাতে চায়, কেউ হাত-পা ভেঙে দিতে চায়, কেউ চামড়া তুলে নিতে চায়।’
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে লেবার পার্টির ঢাকা মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ অত্যন্ত কঠিন সময় পার করছে। স্বাধীনতার ৪৩ বছরে অনেক চড়াই-উতরাই হয়েছে। ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু এখনকার মতো এত কঠিন সময় কখনো পার করতে হয়নি। বর্তমান সরকার যা করছে, তা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে।