প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ বাড়িতে গুলিতে নিহত সাংসদ মনজুরুল ইসলাম লিটনের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গোলাম মোস্তফা আহমদ।
গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ সভায় সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
গোলাম মোস্তফা আহমদ ৩০ বছর ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘরে ঢুকে গুলি করে সাংসদ মনজুরুল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা। এতে এই আসনটি খালি হয়ে যায়। নির্বাচন কমিশনের তফসিল অনুসারে এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ২২ মার্চ। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে এই উপনির্বাচন হবে।