আ.লীগের প্রার্থীকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় শহীদুল্লাহ নামে একজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহতের মেয়ে রুবিনা আক্তার শনিবার মামলা করেন।
মামলায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল আলম খান ও তাঁর দেহরক্ষী মশিউর রহমানসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। পুলিশ সাইফুল ও মশিউরকে গ্রেপ্তার করেছে।
কাউন্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান সিঙ্গাসার এলাকায় পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। তখন সাইফুলের নেতৃত্বে অর্ধশতাধিক লোক তাঁদের ওপর হামলা চালায়। সাইফুলের দেহরক্ষী শটগান দিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি করেন। অন্যরা ধারালো অস্ত্র ও রড দিয়ে তাঁদের আঘাত করে। এ সময় ছুরিকাঘাতে শহীদুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন।