আ.লীগের মনোনয়ন না পাওয়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক না পাওয়ার প্রতিবাদে ও মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করা হয়।

ডোমার ইউনিয়ন তৃণমূলের ব্যানারে শহরের রেলঘুণ্টি এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন মনোনয়ন না পাওয়া চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আসিফ, ডোমার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের ভোটে ৃমাসুমকে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ‘মনোনয়ন-বাণিজ্যের’ কারণে তাঁকে নৌকা প্রতীক না দিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

বক্তারা হাফিজুলের মনোনয়ন বাতিল করে মাসুমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল আলম বলেন, ‘একক প্রার্থীর তালিকায় মাসুমের নাম ছিল। কীভাবে হাফিজুলের নাম এসেছে জানি না।’

চতুর্থ ধাপে ৭ মে ডোমার উপজেলার ১০টি ইউপিতে ভোট হবে।