প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজী আমজাদ হোসেন। গতকাল রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। আগামী ২৩ ডিসেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, আলাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী আমজাদ হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।