আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে তা জমা দিয়েছেন ১৯ জন প্রার্থী।
৬ অক্টোবর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেবে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। ওই দিনই চূড়ান্ত হবে, কে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন কালিহাতী পৌর মেয়র আনসার আলী, সাবেক কালিহাতী উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান (সোহেল হাজারী), জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জাফরুল শাহরিয়ার ও মাজহারুল ইসলাম তালুকদার, আইনজীবী এম এ রাজ্জাক প্রমুখ।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে বলেন, ৬ অক্টোবর সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ১৩ অক্টোবর হবে যাচাই-বাছাই; ২১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।