প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে হরতাল ও অবরোধবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সবুজ সংঘের মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর আওয়ামী লীগ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাটু হলের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, রাজনীতিতে ভুল করে বিএনপি-জামায়াত এখন পাগল হয়ে গেছে। কর্মসূচির নামে তারা এখন জ্বালাও-পোড়াও শুরু করেছে। চলমান সহিংসতা বন্ধ না করলে ২০-দলীয় জোটনেত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।