আ.লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা, বিএনপির প্রার্থীও চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মকছুদ মিয়া মেয়র পদে নির্বাচন করবেন।
অপর দিকে তৃণমূল বিএনপি মেয়র পদে পৌর শ্রমিক দলের আহ্বায়ক মহিউদ্দিনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছে।
জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বলেন, নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে পৌর শ্রমিক দলের আহ্বায়ক মহিউদ্দিনকে মেয়র পদে চূড়ান্ত করা হয়েছে। এখন কেন্দ্রীয় বিএনপি থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।